ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মেহেরপুরে জাপান টোব্যাকো কোম্পানীর ১ লাখ টাকা জরিমানা


মেহেরপুর প্রতিনিধি । তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে জাপান টোব্যাকোর তামাক পণ্যের প্রচার ও পুরষ্কার সামগ্রী বহন এবং সংরক্ষণ করার অপরাধে মালামাল জব্দও ডিপো
ইনর্চাজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর
তারিকুল ইসালামের তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় মেহেরপুর ডিপোতে
অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টরের তথ্যের ভিত্তিতে আমরা জাপান টোব্যাকোর ডিপোতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। জিজ্ঞাসাবাদে জানাযায় টোব্যাকো কোম্পানীর
এক স্টাফের বাড়িতে গোডাউন হিসেবে ব্যবহার করে প্রচারণা ও পুরষ্কার সামগ্রী রাখা হয়েছে। গোডাউন থেকে বিপুল পরিমান প্রচার সামগ্রী ও পুরষ্কারের মালামাল জব্দ করা হয়েছে এবং তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে ডিপো
ইনর্চাজকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দৌলা, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এমএ হাসান সুমন, পুলিশ সদস্য ও স্থানীয়রা।


     এই বিভাগের আরো খবর