ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত বালিয়াকান্দিতে ৭০টি পরিবারকে স্বপ্নের আশ্রয়ের চাবি ও দলিল হস্তান্তর

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ আমার দেশের প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে এই হচ্ছে আমার স্বপ্ন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বপ্নের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা এ ঘোষণার অংশ হিসেবে মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭০টি ঘর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে এই ঘরগুলো হস্তান্তর করেন।

এ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরাসরি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান মিঞা, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি ছলেমান আলী মোল্যা দলু, উপকারভোগী সগির আহম্মেদ প্রমুখ।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণার পর স্বপ্নের ঠিকানার চাবি ও দলিল হস্তান্তর করা হয়।


     এই বিভাগের আরো খবর