ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বালিয়াকান্দিতে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সাপ্তাহিক হাট বসাতে মাঠে নেমেছে ইউএনও-ওসিঃ


এস, এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে ও জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সাপ্তাহিক হাট বসাতে মাঠে নেমেছে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা ও থানার ওসি তারিকুজ্জামান।
শুক্রবার লকডাউনের তৃতীয় দিন ভোর থেকে বালিয়াকান্দি উপজেলার গুরুত্বপুর্ণ সাপ্তাহিক হাট-বাজার, চলাচলরত মাস্ক বিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এ লক্ষে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আঃ গণি শেখ, শ্রমিকলীগ সম্পাদক শেখ মহিদুল ইসলামসহ সাংবাদিক, পুলিশ, আনসার সদস্যেদের উপস্থিতিতে বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসী ছাড়া বাকি সবধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখতে ব্যবসায়ীদেরকেও লকডাউন বাস্তবায়নে সহযোগিতা করতে উৎসাহিত করা হয়। মাস্ক বিহীন চলাচলরত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সাপ্তাহিক বাজার খোলা মাঠে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে বসানোর অনুরোধ করা হয়। এ বিষয়টি বাস্তবায়নে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটি করবে বলেও নির্দেশনা প্রদান করা হয়। এখন থেকে প্রতিটি বাজারে সাপ্তাহিক হাট খোলা মাঠে বসানো হবে।


     এই বিভাগের আরো খবর