ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

গাছে গাছে ব্যানার ফেস্টুন ঝুলিয়ে মনোনয়ন পাওয়ার সুযোগ নেই-মান্নান খান

সৌরভ শাহরিয়ার : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, যে যতোই কথা বলুক শেখ হাসিনা ছাড়া কারো ক্ষমতা নেই আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার। কাজেই যারা বিভিন্ন জনের ছবি দিয়ে গাছে গাছে ব্যানার ফেস্টুন ঝুলিয়ে মনোনয়নের আশা করছেন তারা মনে রাখবেন এসব করে মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ নেই।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে চাপড়া হাই স্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান এসব কথা বলেন।
আব্দুল মান্নান খান আরও বলেন, দলের দুর্দিনে যারা কাজ করেছে জেল জুলুম নির্যাতন সহ্য করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন তারাই ইউপি নির্বাচনে মনোনয়ন পাবেন, আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের মনোনয়ন দিবেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে সরকারের নানাবিধ উন্নয়ন চিত্র তুলে ধরে জনগণকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধও করেন তিনি।


চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন জাহিদ, কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশা, নন্দলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী বিশ্বাস, যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান মিজান। পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মান্নান মোল্লা, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান জুয়েল, চঁাদপুর ইউনিয়ন আওয়ামিললীগের সভাপতি মোঃ লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকাশ রেজাসহ প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন ।


     এই বিভাগের আরো খবর