ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ()

শৈলকুপায় বাকিতে চা খাওয়া নিয়ে সংঘর্ষ

Oplus_131072

সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, ওই গ্রামের রিপন হোসেন সকালে শাহজাহানের দোকানে চা পান করতে যান। আগের বাকি থাকা টাকা না দেওয়ায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন দোকানি শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্কবির্তক ও হাতাহাতি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ১০ জন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-একজনের অবস্থা একটু খারাপ, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বাকিতে চা বিক্রি না করা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


     এই বিভাগের আরো খবর