ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খুলনার রুপসায় যুবককে কুপিয়ে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় এমপি মুফতি আমির হামজার গাড়িতে হামলা ভাংচুর Headline Bullet যশোরের বোলপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী জলিল ও তার সহযোগীসহ ০৪ (চার) জন আটক , ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার Headline Bullet দর্শনার কলাবাগানে এক রাতের তাণ্ডব,শত শত গাছ নিখোঁজ, পেছনে কার কালো হাত Headline Bullet বেলজিয়ামের একটি বাড়ি সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে আনুমানিক ৯ মিলিয়ন ইউরো Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গার বড়বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থদের বিক্ষোভ মিছিল Headline Bullet ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে কবিরপুর চরে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ Headline Bullet মেহেরপুরে ডিবির অভিযানে মাদক ও জুয়াড়ীসহ ৪ জন গ্রেপ্তার, ৩ মোবাইল উদ্ধার Headline Bullet মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার

এনসিপি থেকে সূচনার পদত্যাগ

Oplus_131072

সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারীশক্তির যুগ্ম সদস্য সচিব পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির ৫৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণার পর কমিটিতে নিজের নাম দেখে এ ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজে পদত্যাগপত্র পোস্ট করে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি লিখেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে নিস্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত।

উক্ত কমিটির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি, ধন্যবাদ।’

পদত্যাগপত্রে তিনি আরো উল্লেখ করেছেন, ‘এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দল যে প্রতিশ্রতি নিয়ে এই যাত্রা শুরু করেছিল, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন আর দেখা যাচ্ছে না।

আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সাধারণ মানুষের আশা ভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।’


     এই বিভাগের আরো খবর