ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

কুষ্টিয়ায় টানা ৪র্থ বার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন রিনা নাসরিন

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের ১০,১১,১২ নং ওয়ার্ডে টানা ৪র্থ বারের মত বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোছা: রিনা নাসরিন। গতকাল শনিবার ২য় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে মোছা: রিনা নাসরিন অটোরিক্সা প্রতীকে ৪৭৮৮ ভোট পেয়ে টানা ৪র্থ বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৩৪ ভোট। উল্লেখ্য, মোছা: রিনা নাসরিন ১০,১১,১২ নং ওয়ার্ডের আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন থেকে নিজেকে নিয়োজিত রেখেছেন। এরই প্রতিদান হিসেবে ১০,১১,১২ নং ওয়ার্ডের মানুষ টানা ৪র্থ বারের মত মোছা: রিনা নাসরিন কে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলেন। এবিষয়ে কাউন্সিলর রিনা নাসরিনের সাথে কথা বললে তিনি জানান, আমি ১৭ বছর যাবত ১০,১১,১২ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার নির্বাচনী এলাকার সাধারন মানুষের সেবা জন্য এবারের নির্বাচনেও তারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করায় আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সেই সাথে আমি দীর্ঘ ১৭ বছর আমার ১০,১১,১২ নং ওয়ার্ডবাসীর পাশে দিন – রাত ছিলাম, আছি মৃত্যুর আগ পর্যন্ত আমার এলাকার মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ ।


     এই বিভাগের আরো খবর