ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার খোকসায় ফেনসিডিল ও গাঁজা সহ গ্রেপ্তার ২:

সজল রায় খোকসা প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলার জেলার খোকসা বাসস্টান্ড থেকে ১৪০ বোতল ফেনসিডিল ও প্রায় ৬ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।
এ সময় মাদক বহনকারী মাইক্রোবাস ও জব্দ করা হয়।

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খোকসা থানা পুলিশ এর বিশেষ অভিযান চালান।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশের একটি দল ওই মাইক্রোবাস কে আটক করে। এ সময় মাইক্রোবাসে তল্লাশি করে ১৪০ বোতল ফেন্সিডিল ও দুই পুটলায় আনুমানিক ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মাইক্রোবাসের চালক সঞ্জীব হোসেন ও মাদকের চালান বহনকারী মাদক ব্যবসায়ী পিন্টু কে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রো চ ৫১-৬৯৩৪ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত পিন্টুর বরাত দিয়ে ওসি আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু এই মাদক দ্রব্য দৌলতপুরের আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির বলে স্বীকার করেছেন। আটককৃত পিন্টু ও সঞ্জীব হোসেনের বাড়িও দৌলতপুর। কুষ্টিয়ার দৌলতপুর দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এই মাদক কুষ্টিয়ার খোকসা হয়ে দৌলদিয়া ঘাটে পৌছে দেওয়ার দায়িত্ব ছিল এদের।

ওসি আরো জানান, আসামীদের বিরুদ্ধে মাদকের মামলার প্রস্তুুতি চলছে।


     এই বিভাগের আরো খবর