আগামী ১৬ জানুয়ারী আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা নিজ নিজ এলাকায় তাদের মার্কা নিয়ে দিন রাত ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। শেষ সময়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের দাড়ে দাড়ে। শেষ সময়ের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: মিঠুন আলীর পানির বোতল মার্কার প্রচারনায় বিশাল মিছিল ও গনসংযোগ করেছে এলাকার সাধারণ মানুষ ও তরুন সমাজ। গতকাল বুধবার ১৮ নং ওয়ার্ডের পূর্ব মজমপুর এলাকা থেকে শুরু করে পশ্চিম মজমপুর, কারিগর পাড়া,সদ্দার পাড়া, উদিবাড়ি হয়ে ১৮ নং ওয়ার্ডের সর্বত্র এলাকায় ঘুরে পূর্ব মজমপুর এলাকায় শেষ হয়। এসময় এলাকার সাধারণ মানুষ বলেন,আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছি। দিন রাত আমরা যখন ডেকেছি তখনই আমাদের আপদ বিপদে আমরা মোঃ মিঠুন আলী কে আমাদের পাশে পেয়েছি। এবারের নির্বাচনেও আমরা মোঃ মিঠুন আলী কে “পানির বোতল” মার্কায় ভোট দিয়ে আমরা কাউন্সিলর হিসেবে পেতে চাই। এবিষয়ে জানতে চাইলে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মিঠুন আলী বলেন, আমি অনেক আগ থেকে আমার এলাকার উন্নয়নের লক্ষ কাজ করে যাচ্ছি এবং মৃত্যুর আগ পর্যন্ত এলাকাবাসীর সেবা করে যাবো। আমি নির্বাচনে জয়ী হলে, বয়স্ক ভাতা ,বিধাব ভাতা, গর্ভবতি কালীন ভাতা, মশক নিধন, পানি নিশ্কাসন ব্যবস্থা ,ড্রেনেজ ব্যবস্থা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, রাস্তা ঘাট সংস্কারসহ ১৮ নং ওয়ার্ডের মানুষের পাশে সর্বাত্বক থাকতে চাই। তাই আমার কাজকে মূল্যায়ন করার দায়িত্ব ১৮ নং ওয়ার্ডবাসীর। ১৮ নং ওয়ার্ডবাসী যদি আমাকে চাই তাহলে তাদের দোয়া ও ভালবাসায় আমি আবারো “পানির বোতল” মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ ।