ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন Headline Bullet ঠাকুরগাঁও এর উপনির্বাচনের অনিয়ম ইসির ব্যার্থতা;গোলাম পরোয়ার Headline Bullet ঠাকুরগাঁও এর ভোট নিয়ে সন্তুষ্ট ইসি Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

কুমারখালী পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্তের প্রস্তুতি

লিপু খন্দকার ঃ
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ২য় ধাপে আগামীকাল ১৬ ই জানুয়ারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২য় বারের মতো ইভিএম এ অনুষ্ঠিত হবে এ নির্বাচন । নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানসহ শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার দুপুর ১২টায় কুমারখালী উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন সহ অন্যান্য মালামাল বিতরণ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন, ৯ ওয়ার্ডের মোট ৯টি কেন্দ্রের ৫৮টি বুথের জন্য ৮৫টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনাকারিদের ইভিএম সর্ম্পকে প্রশিক্ষন দেওয়া হয়েছে।

কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র মো: সামসুজ্জামান অরুন ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আনিসুর রহমান বিশ্বাস লালু ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে ২৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৯০ জন।


     এই বিভাগের আরো খবর