ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

অতিরিক্ত সচিব ড.শেখ রেজাউল ইসলামের ব্যক্তি উদ্যোগে রাজবাড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ঘর পেলো প্রতিবন্ধি ভ্যান চালকের পরিবার

এস এম রাহাত হোসেন ফারুক রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যক্তি উদ্যোগে আমিরুল ইসলাম নামে এক প্রতিবন্ধি ভ্যান চালকের পরিবারকে একটি পাকা ঘর প্রদান করা হয়েছে।

জানাগেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ব্যক্তি পর্যায়ে বালিয়াকান্দি উপজেলায় একটি ঘর প্রদানের উদ্যোগ নেয় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.শেখ রেজাউল ইসলাম। পরে উপজেলা প্রশাসন ও এলজিইডির সহযোগিতায় বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি গ্রামের প্রতিবন্ধি ভ্যান চালক আমিরুল ইসলামকে একটি ২ রুম, একটি রান্না ঘর ও টয়লেট সংযুক্ত ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

শনিবার আনুষ্ঠানিকভাবে ওই ঘরের তালা চাবি প্রদান করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.শেখ রেজাউল ইসলাম। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) এস,এম আবু দারদা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় পাকা ঘর পেয়ে আনন্দে আত্নহারা হয়ে পরেন ভ্যান চালক আমিরুল ইসলাম। তিনি বলেন, আমি জীবনে কোন দিন ভাবীনি আমার একটি পাকা ঘর হবে। জন্মগতভাবে একটি পা ছোট হওয়ায় স্বাভাবিকভাবে আমি চলাফেরা করতে পারিনা। এতদিন এক সন্তানকে নিয়ে একটি ভুপরি ঘরে বসবাস করতাম। সরকার প্রধানের নির্দেশে নীজের টাকা দিয়ে অতিরিক্ত সচিব স্যার ঘর করে দেওয়ায় তাকে ধনব্যান জানান আমিরুল।

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.শেখ রেজাউল ইসলাম বলেন, সর্বকালেন সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। তার জন্মশত বার্ষিকী উপলক্ষে আমার নীজের টাকায় নীজের এলাকায় একটি ঘর করে দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের বৃত্তবানদেরই এ ব্যপারে এগিয়ে আসা প্রয়োজন।


     এই বিভাগের আরো খবর