মেয়েকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করতে বাধ্য করায় মা, সৎ বাবা ও এক সহযোগীর নামে পাবনার আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এ ঘটনায় সৎ বাবা তোফিজ, মা ছাবিনা খাতুন এবং ধর্ষণ ও দেহ ব্যবসায় সহযোগিতা করার অভিযোগে বেলাল হোসেন নামের আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে তোফিজ ও তার স্ত্রী ছাবিনা খাতুন তাদের ১৪ বছরের মেয়েকে একই এলাকার ময়েন উদ্দিনের ছেলে বেলাল হোসেনের যোগসাজশে দেহ ব্যবসায় বাধ্য করেন।এক পর্যায়ে ১৪ বছরের ওই মেয়ে নিরুপায় হয়ে পালিয়ে থানা পুলিশের শরনাপন্ন হয়। বৃহস্পতিবার ভুক্তভোগীর নানী জায়েদা বিবি আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।মামলার পর দুপুরে পুলিশ অভিযান চালিয়ে বেলাল হোসেন, বাবা তোফিজ ও মা ছাবিনা খাতুনকে গ্রেপ্তার করে।