ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খুলনার রুপসায় যুবককে কুপিয়ে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় এমপি মুফতি আমির হামজার গাড়িতে হামলা ভাংচুর Headline Bullet যশোরের বোলপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী জলিল ও তার সহযোগীসহ ০৪ (চার) জন আটক , ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার Headline Bullet দর্শনার কলাবাগানে এক রাতের তাণ্ডব,শত শত গাছ নিখোঁজ, পেছনে কার কালো হাত Headline Bullet বেলজিয়ামের একটি বাড়ি সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে আনুমানিক ৯ মিলিয়ন ইউরো Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গার বড়বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থদের বিক্ষোভ মিছিল Headline Bullet ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে কবিরপুর চরে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ Headline Bullet মেহেরপুরে ডিবির অভিযানে মাদক ও জুয়াড়ীসহ ৪ জন গ্রেপ্তার, ৩ মোবাইল উদ্ধার Headline Bullet মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার

বরগুনার তালতলীতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতারঃ

মংচিন থান,বরগুনা প্রতিনিধি ::
বরগুনার তালতলীতে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত কামাল হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার(০৮ মার্চ) ১১টার দিকে উপজেলার গেন্ডামারা এলাকায় মুগডাল ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল উপজেলার চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়,উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে পাশবর্তী এলাকার মোতালেব মুন্সীর ছেলে কামাল হোসেন বিভিন্ন সময় উত্যক্ত করতো। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওই ছাত্রীর মা তার মামা বাড়ি থেকে বাড়ি ফেরার সময় মাকে এগিয়ে আনতে যাওয়ার পথিমধ্যে লম্পট কামাল পিছু নেয়। কিছু দূর গেলে স্কুল ছাত্রীকে মুগডাল ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির ডাক-চিৎকারে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের মা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে তাত্ক্ষণিক পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন।
ঐ ছাত্রীর মা বলেন, ছেলে প্রায়ই আমার মেয়েকে উত্যক্ত করে আসছে। ঘটনার দিন আমার মেয়ের আমার সাথে থাকা ব্যগ নিতে আসতে বলি। পথিমধ্যে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। আমি এ ঘটনার বিচার চাই ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন ধর্ষণের বিষয়ে একটি মামলা হলে। অভিযান চালিয়ে ধর্ষককে আটক করা হয়েছে।স্কুল ছাত্রীকে মেডিকেল পরিক্ষার জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর