চৌকাঠে নজরকাড়া ‘৮৩৮’ নম্বর প্লেট সাঁটা একটি দ্রুতগামী গাড়ি, দিনেদুপুরে রাজপথে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া আর পথচারীদের আতঙ্কের চিৎকার—চলচ্চিত্রের দৃশ্যকেও হার মানানো এক রোমহর্ষক হত্যাকাণ্ডের সাক্ষী হলো ভারতের ছত্রপতি সম্ভাজিনগর (আওরঙ্গাবাদ)। প্রকাশ্য দিবালোকে ব্যস্ত সড়কে নিজের বন্ধুকে গাড়িচাপা দেওয়ার পর লাঠি ও লোহার রড দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করেছেন এক তরুণ। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।