যশোর জেলার চৌগাছা থানায় কর্মরত এএসআই (নিঃ)/ মোঃ মোফাজ্জেল হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং ১৩/০৭/২০২৬ তারিখ সকাল ১০.৩৫ ঘটিকার সময় চৌগাছা থানাধীন বড় খানপুর গ্রামস্থ বড় খানপুর গাজীর বটতলা নামক স্থানে জনৈক মোঃ জয়নাল ইসলাম (৪০) এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মোঃ ইন্তাদুল ইসলাম (৪৫)’কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf সিরাপ ও ০১টি বাইসাইকেল উদ্ধার করে।
আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসামীর নাম-ঠিকানাঃ
১| মোঃ ইন্তাদুল ইসলাম (৪৫)
পিতা: মোঃ নেবুর আলী@ লেবুর আলী
গ্রাম- কৃষ্ণপুর
থানা-মহেশপুর
জেলা-ঝিনাইদহ।
উদ্ধারঃ
০১। ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf সিরাপ
০২। ০১টি বাইসাইকেল।