জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আটক।
ইং-১১/০৭/২০২৬ খ্রিঃ বিকাল ১৮.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/ মোঃ সামিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম শার্শা থানাধীন সাড়াতলা বাজার ফুলসর গামী রোডস্থ ব্রিজের উপর হতে মোঃ শফিকুল ইসলাম @ শফি (৪০) ও মোঃ জুয়েল হোসেন (২৫) দ্বয়েকে ৪০+৪০ = ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসামীর নাম ও ঠিকানাঃ-
১। মোঃ শফিকুল ইসলাম @ শফি (৪০)
পিতা- মৃত শাহিনুর রহমান
মাতা- মোছাঃ সালেহা বেগম
সাং- শিকারপুর, থানা- শার্শা, জেলা-যশোর।
২। মোঃ জুয়েল হোসেন (২৫)
পিতা-মোঃ আকবর আলী
মাতা-মোছাঃ হাওয়া বেগম
সাং-সালতা, থানা-শার্শা, জেলা-যশোর।
উদ্ধার-
০১। ৮০ (আশি) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।