ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ()

ভোলায় বাসের ধাক্কায় নিহত এক

Oplus_131072

ভোলার লালমোহনে বাস চা/পায় শাহাজাহান কবির (৫০) নামের এক বিএনপি নেতা মৃ/ত্যুবরণ করেছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন মহাসড়কের গজারিয়া বাজার এলাকায় এ দূ/র্ঘটনা ঘটে। নি/হত শাহাজাহান কবির লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও লালমোহন বাজারের ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শাহাজাহান কবির মোটরসাইকেল যোগাযোগে লালমোহন আসছিলেন। এসময় গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় আসলে একটি বিপরীতমুখী যাত্রীবাহি বাস তার মোটরসাইকেলকে ধা/ক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উ/দ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর