বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর বাসস্ট্যান্ড ও হাড্ডি পট্টি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত বেহুলা (৩৬), বিথী (৩৫) এবং তাদের সহযোগী রাব্বি হাসানকে (২২)।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার বেহুলার বিরুদ্ধে ১০টি এবং বিথীর বিরুদ্ধে ৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অভিযানের পর তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।