ফরিদপুর শহরের মধ্য আলিপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ফাতেমা খাতুন (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কানাই মাতুব্বরের মোড়সংলগ্ন একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার ম-র-দে-হ উ’দ্ধার করা হয়।
নি-হ-ত ফাতেমা খাতুন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার আহলাদীপুর গ্রামের আব্দুল কাদের প্রামাণিকের মেয়ে। তিনি ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পাঁচতলা ভবনটির মালিক ফজলুল হক শিকদার জানান, এলাকার মাজেদের এক ভাগনি তার বান্ধবী ও স্বামীর থাকার কথা বলে বাসাটি ভাড়া নিতে আসেন। প্রথমে তিনি বাসা ভাড়া দিতে রাজি না হলেও পরে মাজেদের অনুরোধে বাসাটি ভাড়া দেন। প্রায় দেড় মাস আগে বাসাটি ভাড়া দেওয়া হয় এবং এর মধ্যে মাত্র এক মাসের ভাড়া পেয়েছেন তিনি।
নিহতের বান্ধবী জান্নাতুল জানান, ফাতেমার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না, অথচ তার সঙ্গে দেখা করার কথা ছিল। মঙ্গলবার দুপুরে বাসায় এসে দর-জা-য় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সা-ড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি বাড়ির মালিককে জানান তিনি।
এরপর বাড়ির মালিক ফজলুল হক শিকদার ও তার স্ত্রী এসে দরজায় কড়া নাড়লেও মে-য়েটি কোনো সা-ড়া দেননি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান ফজলুল হক শিকদার। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং কক্ষের দ-রজা ভে-ঙে ভেতরে প্রবেশ করে ফাতেমার ঝু/ল/ন্ত ম/র/দে/হ দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের দুলাভাই মো. আলী আকবর মণ্ডল (৩৯)। তিনি রাজবাড়ী সদর উপজেলার এরেন্দা এলাকার আব্দুল জলীল মণ্ডলের ছেলে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী খান জানান, “প্রাথমিকভাবে ঘটনাটি আ/ ত্ম/ হ /ত্যা বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার রাতে কিংবা তারও আগে কোনো একসময়ে তার মৃ/ত্যু হয়ে থাকতে পারে।”
পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে। মৃ/ত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।