উদ্বোধনের চার বছর পূর্তির আগেই পদ্মা সেতু থেকে ৩ হাজার ৪২৯ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। একই সময় আদায় করা টোল থেকে সরকারের কাছে ঋণের ১৬টি কিস্তিতে মোট ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। পরিশোধ করা হয়েছে ৪৩৬ কোটি টাকার বেশি ভ্যাট। কোনো কিস্তিই বকেয়া নেই।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।