ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক

পদ্মায় ঝাঁপ দেয়া সেই নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা গেছে, তাঁর নাম মোসা. লাইজু (৩৯)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার ঝাউচর এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. ফোরকান মিয়া এবং মায়ের নাম মোর্শেদা বেগম।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ‘কুমিল্লা’ ফেরিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফেরি–সংশ্লিষ্ট সূত্র জানায়, পাটুরিয়ার ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি মাঝপদ্মার লাল বয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ফেরির পেছনের দিক থেকে নদীতে ঝাঁপ দেন ওই নারী। যাত্রীরা চিৎকার করলে ফেরির মাস্টার তাৎক্ষণিকভাবে ফেরি থামিয়ে ঘুরিয়ে আলোর সাহায্যে উদ্ধার অভিযান চালান। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

ফেরিতে থাকা হকার মিলন জানান, ওই নারী একাই ভ্রমণ করছিলেন। ঘটনার আগে তিনি মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের একপর্যায়ে হঠাৎ নদীতে ঝাঁপ দেন। তাঁর সঙ্গে অন্য কোনো স্বজন বা পরিচিত যাত্রী ছিলেন না।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, খবর পাওয়ার পরপরই নৌপুলিশের উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ নারীকে উদ্ধারে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এবং বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসাইন জানান, ঘটনার পর সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


     এই বিভাগের আরো খবর