ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নিজের মেয়েকে ৫ মাস ধরে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার

Oplus_131072

সাভারের আশুলিয়ায় নিজের কিশোরী মেয়েকে টানা পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে সুলতান (৪২) নামে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সুলতান বরিশাল জেলার মুলাদি থানার বাটামারা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ওই এলাকায় সপরিবারে বসবাস করছিলেন।ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, তার মা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তারা সবাই একসাথেই বসবাস করতেন। মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তার বাবা গত প্রায় পাঁচ মাস ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। এতে বাধা দিলে তাকে মারধর করা হতো এবং ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো।ভুক্তভোগী কিশোরী এবং স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সুলতান তার মেয়েকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজে পাঠাতেন। সেই কর্মজীবী মেয়েকেই গত পাঁচ মাস ধরে তিনি নিয়মিত ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। দীর্ঘদিনের এই পৈশাচিক আচরণের বিষয়টি সম্প্রতি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।সুলতানের বিরুদ্ধে শুধু নিজ মেয়েকে নির্যাতনের অভিযোগই নয়, বরং তার অমানবিক আচরণের আরও প্রমাণ পেয়েছেন স্থানীয়রা। জানা গেছে, অভিযুক্ত সুলতান তার শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে এলাকায় ভিক্ষাবৃত্তি করাতেন। মেয়ের আয়ের টাকা এবং স্ত্রীর ভিক্ষার টাকায় তার সংসার চললেও তাদের ওপর নিয়মিত পাশবিক নির্যাতন চালাতেন তিনি।


     এই বিভাগের আরো খবর