ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet নারায়ণগঞ্জের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ Headline Bullet স্ত্রীর মারধোরে স্বামীর মৃত্যু Headline Bullet নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে নকল সার কারখানায় অভিযান Headline Bullet মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের সঙ্গে কাতার আমিরের ফোনআলাপ Headline Bullet জাতীয় সাঁতারে ১০ স্বর্ণসহ ১২ পদক জয়ী সদরপুরের জুঁইকে সংবর্ধনা Headline Bullet চুয়াডাঙ্গার আনসারবাড়ীয়া রেল স্টেশনে মাস্টার নিয়োগ ও ট্রেন স্টপেজের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি Headline Bullet খোকসায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, দুজনের বিরুদ্ধে একাধিক মামলা Headline Bullet কুষ্টিয়া পৌরসভার বারখাদা ও সদর উপজেলার খাজানগরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

Oplus_131072

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা দক্ষিণপাড়া গ্রামের স্থানীয় কৃষক আফসার শেখকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধ।

সর্বশেষ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) পলাতক রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফসার শেখ লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত খায়রুল শেখ মাদকের টাকার জন্য প্রায়ই তার বাবাকে শারীরিকভাবে নির্যাতন করতো। বৃহস্পতিবার দুপুরে নেশার টাকার জন্য বাবাকে চাপ দেয়। এসময় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে খায়রুল শেখ ঘরে ঢুকে ধারালো বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সায়াদুল্লাহ হিমেল তাকে মৃত ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর