ঢাকা, সোমবার, ১ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাসিমুল বারি বাপ্পীর পিতার মৃত্যুতে বিবিসি ক্রাইম নিউজ পরিবারের শোকপ্রকাশ Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির পার্টি অফিস ককটেল বিস্ফোরণ Headline Bullet কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি আমীর হামজার পরিবারের উপর হামলা Headline Bullet তৃতীয় শ্রেনীর ছাত্রীকে দলবেঁধে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১ Headline Bullet কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুমিল্লায় ৪০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার এক Headline Bullet রাজবাড়ি ভূমি অফিস থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়া পুলিশ সুপারের দৌলতপুর বিভিন্ন পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন Headline Bullet কুষ্টিয়ায় গতকাল সেনাসদস্য বহনকারী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ Headline Bullet আজ রাসমিকা হত্যার চার্জ গঠন

তৃতীয় শ্রেনীর ছাত্রীকে দলবেঁধে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১

Oplus_131072

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৪)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফারুক নিজে ও অন্য আসামিরা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বিস্তারিত জানিয়েছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে শিশুটি একই এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত ১০টার দিকে খালার বাসা থেকে একই এলাকায় তার আপন খালাতো বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। পথে ১ নম্বর আসামি আবু তাহেরের (৪২) মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আবু তাহের ভুক্তভোগীর মুখ চেপে ধরে দোকানের ভেতর নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে রাত ৪টা পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে অন্য আসামিরা (২ থেকে ৪ নম্বর আসামি) ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আবু তাহেরকে চাপ দেয়, নয়তো বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়।

ভোরের দিকে আবু তাহের শিশুটিকে অন্য আসামিদের হাতে তুলে দিলে তারা তাকে পার্শ্ববর্তী একটি বিলে নিয়ে যায়। সেখানে রাত ৪টা থেকে ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে গণধর্ষণ করে। পরে আসামিরা এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে তাকে বিলের মধ্যে ফেলে চলে যায়।এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুককে গোপন সংবাদ পেয়ে রাউজান থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর