ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ডিজিটাল পদ্ধতিতে উদযাপিত হবে বঙ্গমাতার ৯০তম জন্মদিবস-

bbccrimenews”:-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিবস ডিজিটাল পদ্ধতিতে উদযাপন করা হবে। বঙ্গমাতার ৯০তম জন্মদিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ তথ্য জানান। সোমবার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার বেইলি রোডের সরকারি বাসভবন থেকে অনলাইন প্লাটফর্ম জুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

বক্তব্যের শুরুতে বঙ্গমাতার জীবনের আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিণী। তিনি ছিলেন মুক্ত চিন্তার অধিকারী, বিশ্বাসে অটল ও দৃঢ় প্রত্যয়ী নারী। বঙ্গবন্ধুর রাজনৈতিক কার্যক্রমে সকল চিন্তা ধারার সাথে যুক্ত ছিলেন তিনি। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর নেপথ্যে নেতৃত্বে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়েছেন বঙ্গমাতা। বঙ্গবন্ধুর অবর্তমানে এ মহিয়সী নারী সংগঠনের জন্য কাজ করে গেছেন ও কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন সমাজের অনুকরণীয় আদর্শ। তাঁর কর্ম ও জীবন আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছর ৮ আগস্ট মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপন করা হয়।

প্রস্তুতিমূলক সভার সভাপতি ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার সভায় বঙ্গমাতার ৯০তম জন্মদিবস অনুষ্ঠানের বিভিন্ন বিষয় তুলে ধরেন। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এ প্রস্তুতিমূলক সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান, তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর