ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ()
শিরোনাম

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ৩

Oplus_131072

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার। তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা।
বুধবার চুয়াডাঙ্গা মাদকবিরোব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করে। এ সময় দামুড়হুদা দশমী পাড়ার মৃত হযরত আলীর ছেলে আতিয়ার রহমান (৪০) ১০ গ্রাম লুজ হিরোইন যার মূল্য পঞ্চাশ হাজার টাকা, রাখার দায়ে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করে। চুয়াডাঙ্গার বুজরুগড়গড়ি গ্রামের মৃত একসেদ মন্ডলের ছেলে আব্দুস সামাদ (৫০) দুই আম্প্যুল বুপ্রেনরফাইন ইনজেকশন রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করে। চুয়াডাঙ্গা দক্ষিণ গোরস্থান পাড়ার মৃত খোকন মেয়াদ ছেলে তপু মিয়া (৩২) বিশ গ্রাম গাজা রাখার অপরাধে এক বছরের সাজা ও একশত টাকা জরিমানা করে।


     এই বিভাগের আরো খবর