ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ১ বছর কারাদণ্ড

Oplus_131072

দণ্ডপ্রাপ্ত মো. কামরুজ্জামান বাঁধন ইসলামপাড়া গ্রামের আলামিন মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান বাঁধনকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। এছাড়া নেশাগ্রস্থ অবস্থায় নিজ পিতা-মাতাকে মারধর করে।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এসআই মো. লিটন হোসেন বলেন, নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় এবং সরঞ্জামসহ তাকে আটক করা হয়। এছাড়া নেশাগ্রস্থ অবস্থায় অসুস্থ বৃদ্ধ পিতা-্মাতাকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন তারা। পরে ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০টাকা জরিমানা করেন।


     এই বিভাগের আরো খবর