ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া দুই যুগ ধরে বন্ধ তিন গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Headline Bullet দর্শনায় কেক কেটে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন Headline Bullet কুষ্টিয়ার মজমপুরে বোমা বিস্ফোরণে আহত দুই Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৩, গাঁজাসহ আটক ১ Headline Bullet জমি নিয়ে সন্তানদের বিরোধের জেরে ১৩ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মৃতদেহ Headline Bullet ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির আভাস Headline Bullet আতংকে কাশিমপুর কারাগার সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কর্তৃপক্ষ Headline Bullet চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৭৩ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ Headline Bullet ডিআইজিসহ পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বদলি Headline Bullet বর পছন্দ না হওয়ায় বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

চট্রগ্রামে ৩৬ হাজার পিছ ইয়াবাসহ আটক দুই

Oplus_131072

চট্টগ্রামের কর্ণফুলীতে দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজার থেকে চট্টগ্রামগামী স্বাধীন ট্রাভেলসের একটি এসি বাসে কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিংয়ে শাহ আমিন উল্লাহ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি খয়েরি রঙের ট্রাভেল ব্যাগ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জোবায়ের (২০) ও মিলকি বড়ুয়া (৩৮)।

ডিএনসি চট্টগ্রাম মেট্রোর দক্ষিণ বিভাগের উপপরিচালক মো. মানজুরুল ইসলামের তত্ত্বাবধানে ডবলমুরিং সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর