ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

গৃহবধূকে হত্যা করে বন্যার পানিতে ভাসিয়ে দিল লাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে নাসিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যার পর বন্যার পানিতে নিমজ্জিত পাট ক্ষেতে লাশ ফেলে পালিয়েছেন স্বামী।

মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের পাড়াসাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল পাড়াসাদুয়া গ্রামের শুকুর আলীর মেয়ে নাসিমা আক্তার ছবিরনের (৩০) প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ঢাকায় গার্মেন্টে চাকুরি করতেন। সেখানে মধু মিয়া (৩৮) নামে এক প্রবাসীর সাথে নাসিমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে মধু মিয়া দেশে ফিরে এলে প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। মধু মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী দুজনেই ঢাকাতেই বসবাস করতেন। করোনাভাইরাসের কারণে তারা দুজনেই মাসখানেক আগে নাসিমার বাবার বাড়িতে ছিলেন। তবে বন্যায় নাসিমার বাবার বাড়ি তলিয়ে যায়। এ অবস্থায় ওই বাড়ির লোকজন পার্শ্ববর্তী উঁচু বাড়িতে অবস্থান নিলেও নাসিমা ও তার স্বামী মধু মিয়া সেখানেই উঁচু বিছানা বানিয়ে রাত যাপন করতে থাকেন। গত মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে নাসিমার ভাই জাহাঙ্গীর আলমসহ কয়েকজন বন্যার পানি ভেঙে ওই বাড়িতে ঢুকে তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বিকাল ৪টার দিকে বাড়ির ৫০ গজ দুরে পাট ক্ষেতে নাসিমার হাত-পা বাঁধা লাশ ভেসে উঠে।

এরপর খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে নাসিমার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নাসিমার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে


     এই বিভাগের আরো খবর