গ্রেফতাররা হলেন নান্দবার পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে রবিউল ইসলাম (৩২), আসমানখালী বাজার এলাকার মৃত বাবুলাল হেলার ছেলে চাঁদ কুমার হেলাল (২৭), ঘোষবিলা গ্রামের বাবলুর ছেলে খোকন (৪০) এবং বকশিপুর মাঝেরপাড়া গ্রামের মৃত সারজেদ আলীর ছেলে রনি আলী (১৯)।
পুলিশ জানায়, রবিউল ইসলাম ও চাঁদ কুমার হেলালের কাছ থেকে ২৫টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া খোকনের কাছ থেকে সিলভারের কলস, পাতিল, ঢাকনা ও স্টিলের চামচসহ চোরাই মালামাল জব্দ করা হয়। অপরদিকে, রনি আলীকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়।
পরে চারজনকে আদালতে হাজির করা হলে পৃথক ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।