ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ

Oplus_131072

আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতার পদ স্থগিত করা হয়েছে। তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পদ স্থগিত হওয়া নেতা হলেন ড্যাবের সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক।

আজ বুধবার (২৮ আগস্ট) গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

ড্যাব মহাসচিব ডা. জহিরুল বলেন, ‘আমরা তাকে শোকজ পাঠিয়েছি। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়েছি।

তিনি বলেন, ‘আপাতত ঘটনায় একজনেরই নাম এসেছে। তিনি একা ছিলেন, না কি সঙ্গে আরও কেউ ছিলেন আমরা সেটা তদন্ত করে দেখবো। আপাতত একজনের বিষয়টা সামনে আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।


     এই বিভাগের আরো খবর