ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মেহেরপুর শহর আওয়ামীলীগের আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত


মেহেরপুর প্রতিনিধি \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর শহর আওয়ামীলীগের
আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায়
সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান
অ্যাড. ইয়ারুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের
সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর
সভার মেযর ও জেলা যুবলীগের আহবাযক মাহফুজুর রহমান রিটন।
সাবেক ছাত্রনেতা জশিউর রহমান বকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য
রাখেন জেলা আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রেজা, জেলা যুবলীগের
সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সাবেক সম্পাদক সাজ্জাদুল আলম,
যুবলীগ নেতা আকতার হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি
মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
জুয়েল রানা, জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি শোভন সরকার, সদর
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ প্রমূখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
দিবস উপলক্ষে একটি মিছিল বের করা হয়। সদর উপজেলা পরিষদ থেকে শুরু
করে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।


     এই বিভাগের আরো খবর