ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

চুয়াডাঙ্গার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন মো. আলমগীর কবির

Oplus_131072


​
আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির। অন্যদিকে, চুয়াডাঙ্গার বর্তমান ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
​রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও নতুন নিয়োগের আদেশ দেওয়া হয়।
​প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবিরকে (আইডি নম্বর ১৬৭৯৫) চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যাহার হওয়া ডিসি লুৎফুন নাহারকে (আইডি নম্বর ১৬১০৮) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে ন্যস্ত করা হয়েছে।
​এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আরও দুটি জেলার ডিসি পদে রদবদল আনা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জের ডিসি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
(সূত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর