ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত!

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্ট :​চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার মালিক পুকুর নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল গাড়ির সাথে বাস, পাওয়ার টিলার ও মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষ হয়েছে।
​আজ দুপুর ১২টার দিকে সড়কের পাশে এসডি পরিবহনের একটি বিকল গাড়ি থেমে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির পূর্বাশা পরিবহনের একটি বাসের সাথে গরু বোঝাই পাওয়ার টিলার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।​দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন হাসনহাটি গ্রামের কাঁচামাল ব্যবসায়ী ও মোটরসাইকেল আরোহী রমিজ উদ্দিন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
(সূত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর