ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সঙ্গে সুধী সমাজের মতবিনিময়

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্ট :​চুয়াডাঙ্গার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পুলিশি সেবার মানোন্নয়নের লক্ষ্যে সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম।
​আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি চুয়াডাঙ্গার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
​সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
​এ সময় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
(সূত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর