কুষ্টিয়া শহরের মজমপুরে ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর পরপরই বিকট শব্দে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও ক্রেতা দু’জনই গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাদের পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। আহত দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শহরের মজমপুর এলাকায় রেললাইনের পাশে রুহুল আমিনের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-
ভাঙারি ব্যাবসায়ী সুমন কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকার জব্বারের ছেলে এবং ভাঙারি ক্রেতা রুহুল আমিন কুষ্টিয়ার জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।