কুষ্টিয়া প্রতিনিধি
কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল মান্নান খানের দিকনির্দেশনায়, যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাকারিয়া খান জেমসের নেতৃত্বে কয়া ইউনিয়নের যুব সমাজের মাঝে কয়া পুলিশ ক্যাম্পের কর্মকর্তা জনাব মোঃ নাহিদ পারভেজের উপস্থিতিতে ফুটবল উপহার দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ, কয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তুষার আহমেদ, যুগ্ন-আহবায়ক তুষার মাহমুদ জয়, যুগ্ন-আহবায়ক সজীব হোসেন, যুগ্ন-আহবায়ক হৃদয় আহমেদ ও সদস্য আকাশ আলী ।
এসময় উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন – মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে যুব সমাজকে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে যার যার জায়গা থেকে সচেতন হওয়ার কথা বলেন ও দেশে সকল প্রকার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতি আহবান জানান।