ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আসন্ন জয়ন্তীহাজরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে আরিফুল ইসলাম নয়ন (মেম্বার)!

সজল রায় খোকসা প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চায় খোকসা উপজেলার ৮নং জয়ন্তীহাজরা
ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য
মো: আরিফুল ইসলাম নয়ন (মেম্বার)!

প্রার্থী হিসেবে খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে তরুণ এই সমাজসেবক।

আরিফুল ইসলাম নয়ন, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইস,এস,সি পাশ করে এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গনযোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

মো: আরিফুল ইসলাম নয়নের রাজনৈতিক পরিচয় তিনি
ইউপি সদস্য,০৩নং ওয়ার্ড,০৮নং জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ,খোকসা।
সাধারন সম্পাদক, জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামীলীগ খোকসা। (২০১৯ সালের প্রস্তাবিত কমিটি)
সদস্য আহবায়ক কমিটি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ,খোকসা।
সভাপতি ভবানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়,খোকসা।
সভাপতি,বন্ধু (সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন),খোকসা।
সভাপতি,প্রগতিশীল লালন একাডেমী (সেচ্ছাসেবী সংগঠন), খোকসা।
তিনি একাধিক সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে জরিত।

নির্বাচনী মাঠে তিনি সবার পরিচিত মানুষ। এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে ছুটে যান তিনি। ইউনিয়নের সকল বয়সী ও শ্রেণি পেশার মানুষের পরিচিত ও আপনজন নয়ন এবার নৌকার মাঝি হতে চায়।

মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না তিনি,ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত,মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করে গড়ে তোলা,এলাকার উন্নয়নে অংশগ্রহণ করা। তিনি বিশ্বাস করেন শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়ন করতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুন এই সমাজ সেবক মো:আরিফুল ইসলাম (নয়ন) এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন।

তিনি প্রতিস্রুতি দেন আমি নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক জয়ন্তীহাজরা ইউনিয়ন গঠন করতে চান। একইসাথে মাদক,সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামূলক কর্মসুচি গ্রহন করতে চান।

এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা যায়,দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে তারা এবার নয়নকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। জয়ন্তীহাজরা ইউনিয়নের উন্নয়নের জন্য তার বিকল্প নাই। ইতিমধ্যে ইউনিয়নের যুবসমাজ,ছাত্রসমাজ সহ সাধারণ জনগণ এবার দক্ষ সংগঠক নয়নের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন।

সৎ যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার নয়ন আরো বলেন,দল আমাকে নৌকা প্রতীক দিলে অবশ্যই আমি জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নে উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছি।

তিনি বলেন জয়ন্তীহাজরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই,সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই।
দল আমাকে নৌকা প্রতীক দিলে ইনশাআল্লাহ আমি অবশ্যই নির্বাচন করবো এবং বিজয়ী হবো।
আসন্ন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকার মাঝি হতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন।


     এই বিভাগের আরো খবর