ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের

ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পোস্টার, প্ল্যাকার্ড নিষিদ্ধ- কলকাতা টোয়েন্টিফোর

আগামীকাল রবিবার থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। তবে এই ম্যাচে যেকোনো ধরনের পোস্টার নিয়ে মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা। শুধু পোস্টার নয়, ব্যানার অথবা বার্তাসংবলিত কাগজ নেওয়াও নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। এমনকি এসিএ’র নিষেধাজ্ঞা অনুযায়ী ‘চার’ এবং ‘ছক্কা’র প্ল্যাকার্ড নিয়েও মাঠে প্রবেশ নিষেধ।

এ প্রসঙ্গে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে গৌহাটির পুলিশ কমিশনার এমপি গুপ্তা জানান, ম্যাচ দেখতে আসা দর্শকরা শুধু মোবাইল ফোন, মানিব্যাগ ও গাড়ির চাবি সঙ্গে রাখতে পারবেন।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে এসিএ’র সচিব দেবজিৎ শইকিয়া বলেছেন, ‘ভারতীয় বোর্ডের নির্দেশেই আমরা এই ব্যবস্থা করেছি। কারণ ভারতীয় বোর্ডের সঙ্গে যে ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার চুক্তি ছিল, তা সাতদিন আগেই তা শেষ হয়ে গিয়েছে। সুতরাং সংস্থার নাম ও লোগো দেওয়া কোনও চার বা ছয়ের ব্যানার নিয়ে সমর্থকরা যাতে প্রবেশ না-করে তাই এই ব্যবস্থা।

রাজনৈতিক পোস্টার নিয়ে মাঠে প্রবেশ করার সম্ভাবনা কমাতেই এই পদক্ষেপ কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ নিয়ে ভয় নেই। সমর্থকরা শান্তিতে ম্যাচ দেখতে মাঠে আসবেন। ক্রিকেটের বাইরে কোনও বার্তা পৌঁছনোর উদ্দেশ্য নিয়ে তাঁরা মাঠে আসবে বলে আমি মনে করি না।’

এদিকে বিরাটদের এই ম্যাচ দেখার জন্য টিকিটের চাহিদা তুঙ্গে। ৩৯,৪০০ দর্শকাসনের বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের ২৭ হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। তবে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। কারণ রবিবার সারা দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


     এই বিভাগের আরো খবর