ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার

নারী রেফারিকে ধর্ষণের হুমকি

ম্যাচ চলাকালীন অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটল স্পেনের আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে। রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন মাঠের পাশেই থাকা এক দর্শক। এ বিষয়ে ক্ষমাপ্রার্থনা করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লাস পালমাস ফুটবল অ্যাসোসিয়েশন।

জানা গেছে, গত শুক্রবার ফুয়েরতেভেনতুরার একটি ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল প্রথম বিভাগের দুই দল সিডি চিলিগুই এবং ইউডি জানদিয়া। এ ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করছিলেন ১৬ বছর বয়সী এক  তরুণী। 

খবরে বলা হয়েছে, ম্যাচের একদম শেষ দিকে একটি থ্রো-ইনকে ঘিরে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড়। ঠিক তখনই সাইডলাইনের পাশে অস্থায়ী গ্যালারিতে থাকা জানদিয়ার এক সমর্থক সহকারী রেফারির উদ্দেশে চিল্লিয়ে বলতে থাকে, ‘তোমাকে বাইরে পেলে আমি শেষ করে দিব। বাইরে একবার পাই তোমাকে, ধর্ষণ করে ছাড়ব। তোমার চেহারা আমি নষ্ট করে দেব।’ এ সময় হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন সেই দর্শক।

পরে এ ঘটনা বুঝতে পেরে মাঠের খেলোয়াড়রা সেই সমর্থককে মাঠের বাইরে চলে যেতে বলে। এ বিষয়ে ম্যাচের রেফারি জোনাথন আলমেইদার ভাষ্য, ‘কয়েকজন খেলোয়াড় তাকে ঘিরে ফেলে এবং বাইরে চলে যাওয়ার জন্য জোর স্পেনেদিতে থাকে।’

এ ঘটনা বুঝতে পেরে হুশ ফেরে মাঠের খেলোয়াড়দের। তারা সবাই মিলে সেই সমর্থককে মাঠের বাইরে চলে যেতে বলে। ম্যাচের রেফারি জোনাথন আলমেইদার ভাষ্যে, ‘কয়েকজন খেলোয়াড় তাকে ঘিরে ফেলে এবং বাইরে চলে যাওয়ার জন্য জোর দিতে থাকে।’

এ ব্যাপারে গতকাল সোমবার দুঃখপ্রকাশ করে লাস পালমাস ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এসব টুর্নামেন্টের আয়োজক হিসেবে লাস পালমাস ফুটবল অ্যাসোসিয়েশন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছে। এসব ঘটনার ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। ফুয়েরতেভেনতুরায় আমাদের সহকর্মী এবং উঠতি রেফারিদের প্রতি আমাদের সমর্থন ও সাহস সবসময় থাকবে।’


     এই বিভাগের আরো খবর