ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু Headline Bullet চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া Headline Bullet নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাবলেটসহ গ্রেফতার এক Headline Bullet চুয়াডাঙ্গা জেলা দামুরহুদা কুড়ালগাছি ইউনিয়নে মামুনের তান্ডব Headline Bullet যশোরের কিবরিয়া ফিলিং স্টেশনের জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় মাদকসহ তরুণী গ্রেফতার Headline Bullet পাবনা জেলা ডিবির অভিযানে ১,০০০ পিস টাপেন্টাডলসহ গ্রেফতার এক

সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া

স্টাফ রিপোর্টার আবু হানিফ মিলন

১৫ সেপ্টেম্বর ২০২৬
দর্শনা পুরাতন বাজার এলাকার ‘অ্যাডভান্স কোচিং’ সেন্টার থেকে একটি সাইকেল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্ধ্যা আনুমানিক ৬:৫০ মিনিটে এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় কোচিংয়ে আসা মোহাম্মদ শফিউল ইসলাম রাজু ও হিমেলের একটি সাইকেল হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
​সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, চুরির পুরো ঘটনাটি এবং চোরের মুখ কোচিংয়ের সিসিটিভি (CCTV) ফুটেজে একদম স্পষ্ট ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে কৌশলে সাইকেলটি নিয়ে চম্পট দেয় দুর্বৃত্ত।
​এই আকস্মিক চুরির ঘটনায় ভুক্তভোগী রাজু ও হিমেল চরম বিপাকে পড়েছেন। স্থানীয়দের মতে, কোচিংয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে এ ধরনের চুরির ঘটনা বেশ উদ্বেগজনক। সিসিটিভি ফুটেজ থাকার কারণে খুব দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয়রা।
সূত্র :BBC crime news


     এই বিভাগের আরো খবর