ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা

সংযোগ সাঁকোর শুভ উদ্বোধন লগ্নে আতাউর রহমান আতা

রবিউল ইসলাম হৃদয়-bbccrimenews:-আজ বিকেল ৫ টার সময় কুষ্টিয়া শহরের ১০ নং ওয়ার্ডের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফজলে করীম খোকার নিজ অর্থায়নে নির্মিত পূর্ব মিলপাড়া সংযোগ সাঁকোর শুভ উদ্বোধন করলেন কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব আতাউর রহমান আতা। পূর্ব মিলপাড়ার মহাশ্বশ্মান বাধ সংলগ্ন প্রায় ১০০ টির বেশি পরিবারের মানুষের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি বর্ষা মৌসুমে পানিতে প্লাবিত হবার কারনে খুব মানবেতর ভাবে জীবন যাপন করছিলো। শুধু মিলপাড়া নয় কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের ছেঁঊড়িয়া মন্ডলপাড়া গ্রামের চর এলাকার একাংশ মানুষ যাতায়াত করতো একই রাস্তা দিয়ে। অনেকের পরিবারে ছোট বাচ্চা থাকার কারনে পানিতে পারাপার হতেও পোহাতে হতো চরম দূর্ভোগ। তাই তাদের দুঃখ কষ্ট দেখে মিলপাড়া এলাকার কৃতি সন্তান জনদরদী দানবীর শিল্পপতি ফজলে করীম খোকা তার নিজ অর্থায়নে প্রায় ৫০ (পঞ্চাশ হাজার) টাকা ব্যায়ে মিলপাড়া পূর্ব অঞ্চলের চরের মানুষের জন্য নির্মান করে দিলেন চলাচলের উপযোগী পূর্ব মিলপাড়া সংযোগ সাঁকোটি। শুধু সাঁকো নির্মানই নয় মহামারী করোনা ভাইরাসের দূর্যোগের মধ্যে গত ৫ এপ্রিল মিলপাড়া এলাকার প্রায় ২০০০ (দুই হাজার) অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন তিনি।উদ্বোধন কালে আতাউর রহমান আতা বলেন,করোনা ভাইরাস এক ধরনের সংক্রামক ভাইরাস। এই ভাইরাস খালি চোখে দেখা যায়না এটা একজনের শরীরের সংস্পর্শে আরেকজনের শরীর প্রবেশ করে তাই সবাইকে সচেতনতা অবলম্বন করে স্বস্থ্যবিধী মেনে চলার আহবান জানান তিনি৷ এ সময় উপস্থিত ছিলেন, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর গোলাম মোস্তফা লাবলু, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর আনিস কোরায়েশী, কুমারখালীর চাপড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নুর মোহাম্মদ পুকারী সহ ইসলাম,কুরমান,মামুন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর