ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()

রাজবাড়ীতে পুলিশের অভিযানে পালাতক আসামীসহ গ্রেপ্তার ৮

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী সদর থানার পুলিশ মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ও গ্রেপ্তারী পরোয়ানার আট আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো শহরের বিনোদপুর গ্রামের ফরিদ শাহ আলম(৫০), সদর উপজেলার সান্দিয়ারা গ্রামের হাসেম শেখ(৫৫), সালেহা বেগম(৪৫), মো: ছালাম শেখ(২৭), সজ্জনকান্দা গ্রামের মো: রাফসান জনি হাসান দুর্লভ হাসান, পদ্মা ডায়াগনিষ্টিক সেন্টার এর স্বত্বাধিকারী মো: আবু সাঈদ, বিনোদপুর নতুন পাড়ার মো: আজিম মোল্লা (৪২) ও বড়নুরপুর গ্রামের মো: জিহাদ (২২)।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর