ফজলার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ পলাশবাড়ীর পল্লীতে বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের কয়ারপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ্য পরিবারের লোকজনরা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ১১টার সময় কয়ারপাড়া গ্রামের জহুর উদ্দিন ও তার পুত্রবধু জেসমিন আক্তার কবিতার শয়ন ঘড়ে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ২টি ঘড়ের ৪টি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। আগুনে বসতঘড়, আসবাবপত্র, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, হাঁস-মুরগী, ধান-চাউল, নগদ অর্থ, জমিজমার দলিলপত্র সহ ঘড়ের সকল প্রকার আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। রাতেই এ খবর পেয়ে গাইবান্ধার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে। বর্তমানে পরিবার দুটির সদস্যরা অন্য একটি ভাঙ্গা ঘড়ে অবস্থান করছে।
এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে ক্ষতিগ্রস্থ পরিবার দুটির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।