নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পত্নীতলা থানাধীন কেশবপুর গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর থেকে মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
পুলিশের দাবি, আটকের পর আনোয়ার হোসেনের হেফাজত থেকে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।