দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহু মামলার আসামি তারজীত ওরফে রাসেদকে (২৭) গ্রেফতার করেছে। গত রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের রাশেদুজ্জামান তারজীত ওরফে রাসেদের বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। একাধীক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুত্ত। এলাকার ত্রাস। বেশ কিছুদিন ধরে সে আত্মগোপনে থাকলেও মাদককারবার চালিযে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নিদের্শ মোতাবেক তাকে গ্রেফতার করা হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোঃ রাশেদুজ্জামান তারজীত @ রাসেদ (২৭), পিতা-মোঃ সানিরুল ইসলাম, ঈশ্বরচন্দ্রপুর (বড় মসজিদ পাড়া), নিজ বাড়ি থেকে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দর্শনা থানায় একাধিক মাদক, বিস্ফোরক, মারামারি, পুলিশের কর্তব্যকাজে বাঁধাদানসহ আঘাত ও বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন গুরুতর অপরাধের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।