ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম

চালের বাজার অস্থিতিশীল করা হলে আমদানি: খাদ্যমন্ত্রী

bbccrimenews:-খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এবার বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এই ভরা মৌসুমে চালের বাজার অস্থিতিশীল হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ অপচেষ্টার মাধ্যমে চালের দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে কঠোর অবস্থানে যাবে সরকার। প্রয়োজনে সরকারিভাবে চাল আমদানি করা হবে।

আজ বুধবার ‘বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা’ শীর্ষক এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। সভা সমন্বয় ও সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম। সভায় আরও উপস্থিত ছিলেন দেশের ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার, ৮ বিভাগের বিভাগীয় চালকল মালিক সমিতির দুজন করে প্রতিনিধি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকেরা, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


     এই বিভাগের আরো খবর