ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীর শরীর ব্লেড দিয়ে কাটলো পাষন্ড স্বামী

কুষ্টিয়ার কুমারখালীতে পাষান্ড স্বামী রাতভর স্ত্রীকে ব্লেড
দিয়ে সারা শরীরে কেটে রক্তাত্ব গুরুত্বর জখম করেছে। এব্যাপারে আহত স্ত্রী
দুইদিন হাসপাতালে ভর্তি থেকে বাড়ি ফিরলেও আসামীরা এখনও অধরা। থানায়
এজাহার জমা পড়লেও মামলায় রূপান্তরিত হয়নি। জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী
উপজেলার নগর সাওতা গ্রামের আমজাদ আলী ফকিরের পুত্র নাসির তার নিজ বাড়িতে
গত সোমবার রাতে সারারাত ধরে তার স্ত্রী পপিকে যৌতুকের দাবীতে ব্লেড দিয়ে
শরীর কেটে ক্ষতবিক্ষত করে। এতে গুরুত্বর আহত হয় পপি। খবর পেয়ে বাঁশগ্রাম
থেকে পপির পরিবারের লোকজন এসে মঙ্গলবার ভোরে পপিকে উদ্ধার করে কুমারখালী
হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পপি দুইদিন চিকিৎসাধীন থাকার পর তাকে
হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেয়। পপি বর্তমানে পিতৃলয়ে অবস্থান
করছেন। এব্যাপারে পপির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও
এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। আসামীরা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
এব্যাপারে কুমারখালী থানায় অফিসার ইনচার্জ মজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে
যোগাযোগ করা হলে তিনি বলেন, ছুটিতে ছিলাম। এজাহারের বিষয়টি জানিনা। খোঁজ
নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


     এই বিভাগের আরো খবর