ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

সরকারী নির্দেশনা উপেক্ষা করে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর রেজিষ্ট্রেশনের নামে অর্থ গ্রহণের অভিযোগ

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অষ্টম শ্রেণীর ( নবম শ্রেণীতে উত্তীর্ণ) শিক্ষার্থীদের কাছ থেকে রেজিষ্ট্রেশনের নামে অর্থ গ্রহণ করছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরে অবস্থিত বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরকে অবগত করলেও কোন সুফল মিলছে না। উপজেলার কোন স্কুল ফি না নিলেও এ স্কুলটি প্রকাশ্যে অর্থ গ্রহণ করছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছে, আমরা প্রায় ৩শত শিক্ষার্থী নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু অষ্টম শ্রেণীর রেজিষ্ট্রেশনের জন্য ৫শত করে টাকা নিয়েছেন। তবে কোন রিসিভ প্রদান করছেন না। আমরা জানতে পেরেছি অন্যান্য স্কুল গুলো টাকা না নিলেও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় টাকা গ্রহণ করছেন।

কয়েকজন অভিভাবক বলেন, আমাদের নিকট ফোন করে ৫০০ করে টাকা নিছে। আমরা ঝামেলা না করে তাদের দাবীকৃত টাকা দিতে বাধ্য হয়েছি। কারণ অভিযোগ করেও কোন লাভ হয় না। আবার অনেকেই এখন পর্যন্ত টাকা দেয়নি। কেউ কেউ তাদের সন্তানকে অন্য স্কুলে ভর্তি করছেন।

কয়েকজন প্রধান শিক্ষক বলেন, আমরা কোন টাকা নিচ্ছি না। যদি কোন স্কুল টাকা গ্রহণ করে থাকেন, তাহলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়।

বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যা বলেন, আমরা বকেয়া টাকা নিচ্ছি। কোন রেজিষ্ট্রেশনের নামে টাকা নেওয়া হচ্ছে না। তবে রশিদ দিচ্ছে না বলেও স্বীকার করেন।

উপজেলা শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোন টাকা নেওয়ার নিয়ম নাই। যদি নিয়ে থাকে, বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি আমি খোজ নিয়ে দেখছি।

উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে অবগত করতে বলেন।


     এই বিভাগের আরো খবর