ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বালিয়াকান্দিতে অসুস্থ আওয়ামীলীগ নেতা দেখতে গেলেন স্বাচিপ সভাপতি

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক মন্ডলকে দেখতে যান বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান।

শুক্রবার বিকালে উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা গ্রামের বাড়ীতে নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক মন্ডলকে দেখতে যান বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান। এসময় পাংশা উপজেলা আওয়ামীলীগ নেতা দিবালোক কুন্ডু জীবন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, সাওরাইল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রকিবুল ইসলাম আকমলসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এসময় তিনি অসুস্থ আঃ খালেক মন্ডলের শাররিক খোজখবর নেন। পরে তিনি বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় কালুখালী উপজেলা সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, মাগুড়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ আল সাইফ,পাংশা উপজেলা আওয়ামীলীগ নেতা দিবালোক কুন্ডু জীবন, বালিয়াকান্দি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর বিশ্বাস, শেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিরা আক্তার, যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাহিদুজ্জামান খান ডাবলু, যুবলীগ নেতা বাবুল আক্তারসহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বালিয়াকান্দি বাজারে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মরহুম আইয়ুব হোসেনের বাড়ীতে গিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে একযোগে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উপহার দেওয়া সম্ভব।


     এই বিভাগের আরো খবর